আযান প্রশিক্ষণ প্রোগ্রাম
প্রশিক্ষণ পরিচিতি
এই প্রশিক্ষণটি সাজানো হয়েছে একজন মুয়াযযিনকে আদর্শ ও দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য। এখানে কেবল আযানের সুর-ই নয়, বরং শব্দের বিশুদ্ধ উচ্চারণ (মাখরাজ), সংশ্লিষ্ট মাসআলা-মাসায়েল এবং একজন মুয়াযযিনের ব্যক্তিগত আমল ও উন্নত ব্যক্তিত্ব গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। কণ্ঠের যত্ন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এই প্রোগ্রামটি মুয়াযযিনদের সামাজিক নেতৃত্বের গুণাবলি অর্জনেও সহায়তা করে।
লক্ষ্য-উদ্দেশ্য
- সুমধুর সুর ও বিশুদ্ধ উচ্চারণের মাধ্যমে বাংলাদেশে আযানের একটি মানসম্মত ধারা তৈরি করা।
- আযানের ধ্বনির মাধ্যমে মানুষের অন্তরে ইসলামের প্রতি গভীর অনুরাগ সৃষ্টি এবং ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া।
- মুয়াজ্জিনকে কেবল মসজিদের খাদেমের গণ্ডিতে না রেখে, সমাজের একজন আদর্শ ‘দাঈ’ (আহ্বানকারী) ও পথপ্রদর্শক হিসেবে গড়ে তোলা।
আবেদন যোগ্যতা
- হাফেজ/আলেম অথবা নাহবেমীর/দাখিল কিংবা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থী হতে হবে।
- মুয়াযযিন হিসেবে কর্মরত অথবা এই পেশায় আগ্রহী হতে হবে।
- অবশ্যই কণ্ঠে সুর এবং তা রপ্ত করার যোগ্যতা থাকতে হবে।
প্রশিক্ষণ কারিকুলাম
- আযান ও ইক্বামাতের প্রতিটি শব্দের নিখুঁত এবং বিশুদ্ধ উচ্চারণ নিশ্চিতকরণ।
- আযান ও ইক্বামাত সংশ্লিষ্ট মাসআলা-মাসায়েল।
- পবিত্র মক্কা ও মদিনার ঐতিহ্যবাহী সুরসহ বিশ্ববিখ্যাত ৫টি সুরের ওপর নিবিড় অনুশীলন।
- কণ্ঠের বিশেষ যত্ন, দীর্ঘ শ্বাস নিয়ন্ত্রণ এবং কণ্ঠের স্কেল ঠিক রাখার ব্যায়াম।
- দাঈর বৈশিষ্ট্য ও গুনাবলি।
- তারবিয়াহ ও পার্সোনালিটি ডেভেলপমেন্ট।
- কমিউনিকেশন ও নেগোসিয়েশন স্কিল।
- সাউন্ড সিস্টেম ম্যানেজমেন্ট।
- টাইম ম্যানেজমেন্ট।