ভর্তি প্রক্রিয়া
আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে শিক্ষার্থী নির্বাচন একটি সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। ভর্তির প্রতিটি ধাপ নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো:
অনলাইন আবেদন
আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফর্মে ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার সঠিক বিবরণ প্রদান বাধ্যতামূলক।
প্রাথমিক যাচাই-বাছাই
আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সংশ্লিষ্ট কোর্সের ক্রাইটেরিয়া বা মানদণ্ড (যেমন: পূর্ববর্তী পরীক্ষার ফলাফল ও দক্ষতা) অনুযায়ী প্রাথমিক তালিকা তৈরি করা হয়।
লিখিত পরীক্ষা
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের একটি নির্ধারিত দিনে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরীক্ষার বিষয়সমূহ সাধারণত সংশ্লিষ্ট কোর্সের ক্রাইটেরিয়া অনুযায়ী হয়ে থাকে। যেমন:- জেনারেলেদের জন্য বেসিক আরবী, সাধারণ ইসলামিয়া এবং সমকালীন জ্ঞান-এর ওপর ভিত্তি করে প্রশ্ন তৈরি করা হয়।
মৌখিক পরীক্ষা বা ভাইভা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নির্দিষ্ট সংখ্যক প্রার্থীদের চূড়ান্ত সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এখানে প্রার্থীর পার্সোনালেটি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কোর্স সম্পন্ন করার মানসিকতা যাচাই করা হয়।
চূড়ান্ত ভর্তি
লিখিত ও মৌখিক পরীক্ষার সম্মিলিত ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সুযোগ প্রদান করা হয়।