আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট
আস-সুন্নাহ দাওযাহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট একটি দাওয়াহ, শিক্ষা ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউট কুরআন-সুন্নাহভিত্তিক দাওয়াহ, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে, যার মূল লক্ষ্য হলো ইসলামের বিশুদ্ধ আকীদা এবং সঠিক জ্ঞান প্রচার ও প্রসার করা।
এক নজরে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট
- ৪২০+
- মোট শিক্ষার্থী
- ১২৮+
- আলেম শিক্ষার্থী
- ১০২+
- জেনারেল শিক্ষার্থী
- ১৯০+
- স্বল্পমেয়াদী কোর্সে
- ১২৭
- বর্তমানে অধ্যয়নরত
- ২৯৩
- সফলভাবে উত্তীর্ণ (অ্যালামনাই)
মূল লক্ষ্য
সমকালীন চিন্তাগত বিভ্রান্তি ও সামাজিক ফিতনাসমূহের মোকাবিলায় চিন্তাশীল, জ্ঞানসমৃদ্ধ ও কার্যকর দাওয়াহকর্মী ও গবেষক তৈরি করা। পাশাপাশি ইসলামের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন প্রশ্ন, আপত্তি ও অভিযোগের গবেষণালব্ধ ও যুক্তিনির্ভর জবাব প্রদান করে বুদ্ধিবৃত্তিক দাওয়াহকে শক্তিশালী করতে কাজ করে যাওয়া।
কুরআন-সুন্নাহভিত্তিক বুদ্ধিবৃত্তিক দাওয়াহ
ওহী ও শুদ্ধ ইলমের ওপর প্রতিষ্ঠিত দাওয়াহ, যা চিন্তার জগতে পৌঁছে দেওয়া হয়।
ঐতিহ্যবাহী ইসলামি জ্ঞান ও আধুনিক শাস্ত্রের সেতুবন্ধন
মনোবিজ্ঞান, দর্শন, মিডিয়াসহ অন্যান্য আধুনিক শাস্ত্র ক্লাসিক্যাল পাঠ্যক্রমের পাশাপাশি পড়ানো হয়।
চরিত্র গঠন, তারবিয়াহ, নেতৃত্ব ও জনসংযোগ
তারবিয়াহ, নেতৃত্ব এবং সমাজের সাথে প্রকাশ্যে কাজ করার সাহস।
চলমান কোর্সসমূহ
Preparatory Year for Specialization (PYS)
৩ বছর
এটি তরুণ ও মেধাবী আলেমদের জন্য গবেষণানির্ভর উচ্চশিক্ষা প্রোগ্রাম।
সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক স্টাডিজ
০৬ মাস
৬ মাস মেয়াদী এই বেসিক কোর্সে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষার্থীদের শেখানো হচ্ছে—আরবি ভাষা (সহজ কথোপকথন ও আয়াত অনুধাবন), তাজভীদসহ বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, বেসিক ইসলাম (আকীদা, ইবাদত ও মাসআলা-মাসায়েল) এবং দাওয়াহ, তারবিয়াহ ও সমকালীন জ্ঞান।
ডিপ্লোমা ইন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ
০২ বছর (৪টি সেমিস্টার)
যারা পূর্বে বর্ণিত ০৬ মাসের প্রাথমিক সার্টিফিকেট কোর্সটি সফলতার সাথে সম্পন্ন করে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের জন্য এই উচ্চতর ডিপ্লোমা কোর্সটি সাজানো হয়েছে।
আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম
১৫ দিন
এই কোর্সটি মূলত সেসব আরবি ভাষাবিদ ও আলেমদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা ইংলিশ মিডিয়াম, মডার্ন ইসলামিক স্কুল বা মাদানি নেসাবে আরবি ভাষার শিক্ষক হিসেবে সফল ক্যারিয়ার গড়তে চান।
রমাদান উপলক্ষে দাওয়াহ প্রশিক্ষণ
২০ দিন
এই বাস্তবতা বিবেচনায় নিয়ে উক্ত সংকট উত্তরণ এবং মুসলিম উম্মাহর বিবেক জাগ্রত করার লক্ষ্যে যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, জ্ঞানসমৃদ্ধ ও দক্ষ দাঈ গড়ে তোলার উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
আযান প্রশিক্ষণ প্রোগ্রাম
১৫ দিন
এই প্রশিক্ষণটি সাজানো হয়েছে একজন মুয়াযযিনকে আদর্শ ও দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য।
সাম্প্রতিক বিজ্ঞপ্তি
ক্যাম্পাস জীবন
একটি আদর্শ ইসলামী পরিবেশে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে আস-সুন্নাহ ইনস্টিটিউটের ক্যাম্পাস লাইফ অত্যন্ত প্রাণবন্ত। আমাদের নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে:
বুদ্ধিবৃত্তিক চর্চা
শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও যৌক্তিক উপস্থাপন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বক্তৃতা, প্যানেল ডিসকাশন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা সমকালীন বিভিন্ন বিষয়ে ইসলামের অবস্থান জোরালোভাবে তুলে ধরার দক্ষতা অর্জন করে।
সেমিনার ও ওয়ার্কশপ
দেশ-বিদেশের বরেণ্য আলেম, শিক্ষাবিদ ও চিন্তাবিদদের উপস্থিতিতে সমকালীন ও যুগোপযোগী বিভিন্ন বিষয়ের ওপর নিয়মিত সেমিনার অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক এবং বুদ্ধিবৃত্তিক জগতের নতুন নতুন দিগন্তের সাথে পরিচিত হয়।
পাঠচক্র
নির্ধারিত পাঠ্যক্রমের বাইরেও নির্দিষ্ট বিষয় বা গুরুত্বপূর্ণ বইয়ের ওপর নিয়মিত গ্রুপ স্টাডি বা পাঠচক্র পরিচালিত হয়। এটি শিক্ষার্থীদের মধ্যে গঠনমূলক পড়ার অভ্যাস ও বিশ্লেষণের ক্ষমতা তৈরি করে।
ফিল্ডওয়ার্ক ও দাওয়াতি অভিজ্ঞতা
আমরা কেবল তাত্ত্বিক শিক্ষায় সীমাবদ্ধ নই, বরং শিক্ষার্থীদের সরাসরি ময়দানে কাজ করার হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। এখন পর্যন্ত আমরা সফলভাবে ১ সপ্তাহ ব্যাপী ১টি বড় ফিল্ডওয়ার্ক কার্যক্রম পরিচালনা করেছি। এই ফিল্ডওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীরা সাধারণ মানুষের মাঝে দ্বীনের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ব্যবহারিক শিক্ষা অর্জন করে।
শরীরচর্চা
শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখতে মাসিক ইনডোর ও আউটডোর খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়া বার্ষিক 'শিক্ষা সফর' বা স্টাডি ট্যুর-এর ব্যবস্থা থাকে।
নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন
বিভিন্ন ইভেন্ট আয়োজনের বাস্তব দায়িত্ব প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা ঝালিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়, যেখানে শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ফিডব্যাকের ভিত্তিতে তাদের যথাযথ মূল্যায়ন ও পুরস্কৃত করা হয়।
নেতৃত্ব ও শিক্ষকমণ্ডলী
- শায়খ আহমাদুল্লাহ
চেয়ারম্যান
- খালেদ মুহাম্মাদ সাইফুল্লাহ
ইনচার্জ
- ড. মোস্তাফা মনজুর
উস্তাজ
- মাওলানা লিয়াকত আলী
উস্তাজ
- উস্তায আরিফ বিল্লাহ
উস্তাজ
সহযোগিতা করুন
আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মেধাবী অথচ আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য শতভাগ (১০০%) স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। এই স্কলারশিপ কার্যক্রমটি আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘যাকাত ফান্ড’ থেকে পরিচালিত হয়।