মূল বিষয়বস্তুতে যান

ক্যাম্পাস ও সুবিধা

  • আবাসিক ব্যবস্থাপনা

    শিক্ষার্থীদের জন্য রয়েছে পরিচ্ছন্ন আবাসন ব্যবস্থা। প্রতিটি ক্লাসরুমে পৃথক স্টাডি টেবিল এবং নিরিবিলি পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

  • সমৃদ্ধ লাইব্রেরি ও ল্যাব

    গবেষণা ও তথ্য অনুসন্ধানের জন্য একটি বিষয়ভিত্তিক সমৃদ্ধ লাইব্রেরি এবং আরবী ও ইংরেজি ভাষা শিক্ষার জন্য আধুনিক কম্পিউটার ল্যাবের সুবিধা রয়েছে।

  • আমলি ট্র্যাকার ও তদারকি

    শিক্ষার্থীদের দৈনিক ইবাদত ও আমলের উন্নতির জন্য একটি বিশেষ ‘আমলি ট্র্যাকার বা তথ্যবই’ ব্যবহার করা হয়। এর মাধ্যমে শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা তাদের আধ্যাত্মিক ও পড়াশোনার উন্নতির হিসাব রাখতে পারে।

  • আধ্যাত্মিক পরিবেশ

    ক্যাম্পাসে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়, তিলাওয়াত ও মাসনুন আমলসমূহের নিয়মিত অনুশীলনের মাধ্যমে একটি আত্মিক শুদ্ধির পরিবেশ নিশ্চিত করা হয়।

ক্যাম্পাস জীবন

একটি আদর্শ ইসলামী পরিবেশে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে আস-সুন্নাহ ইনস্টিটিউটের ক্যাম্পাস লাইফ অত্যন্ত প্রাণবন্ত। আমাদের নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে:

  • বুদ্ধিবৃত্তিক চর্চা

    শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও যৌক্তিক উপস্থাপন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বক্তৃতা, প্যানেল ডিসকাশন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা সমকালীন বিভিন্ন বিষয়ে ইসলামের অবস্থান জোরালোভাবে তুলে ধরার দক্ষতা অর্জন করে।

  • সেমিনার ও ওয়ার্কশপ

    দেশ-বিদেশের বরেণ্য আলেম, শিক্ষাবিদ ও চিন্তাবিদদের উপস্থিতিতে সমকালীন ও যুগোপযোগী বিভিন্ন বিষয়ের ওপর নিয়মিত সেমিনার অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক এবং বুদ্ধিবৃত্তিক জগতের নতুন নতুন দিগন্তের সাথে পরিচিত হয়।

  • পাঠচক্র

    নির্ধারিত পাঠ্যক্রমের বাইরেও নির্দিষ্ট বিষয় বা গুরুত্বপূর্ণ বইয়ের ওপর নিয়মিত গ্রুপ স্টাডি বা পাঠচক্র পরিচালিত হয়। এটি শিক্ষার্থীদের মধ্যে গঠনমূলক পড়ার অভ্যাস ও বিশ্লেষণের ক্ষমতা তৈরি করে।

  • ফিল্ডওয়ার্ক ও দাওয়াতি অভিজ্ঞতা

    আমরা কেবল তাত্ত্বিক শিক্ষায় সীমাবদ্ধ নই, বরং শিক্ষার্থীদের সরাসরি ময়দানে কাজ করার হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। এখন পর্যন্ত আমরা সফলভাবে ১ সপ্তাহ ব্যাপী ১টি বড় ফিল্ডওয়ার্ক কার্যক্রম পরিচালনা করেছি। এই ফিল্ডওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীরা সাধারণ মানুষের মাঝে দ্বীনের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ব্যবহারিক শিক্ষা অর্জন করে।

  • শরীরচর্চা

    শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখতে মাসিক ইনডোর ও আউটডোর খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়া বার্ষিক 'শিক্ষা সফর' বা স্টাডি ট্যুর-এর ব্যবস্থা থাকে।

  • নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন

    বিভিন্ন ইভেন্ট আয়োজনের বাস্তব দায়িত্ব প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা ঝালিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়, যেখানে শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ফিডব্যাকের ভিত্তিতে তাদের যথাযথ মূল্যায়ন ও পুরস্কৃত করা হয়।