মূল বিষয়বস্তুতে যান

স্কলারশিপ ও আর্থিক সহায়তা

আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মেধাবী অথচ আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য শতভাগ (১০০%) স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। এই স্কলারশিপ কার্যক্রমটি আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘যাকাত ফান্ড’ থেকে পরিচালিত হয়, তাই আবেদনকারীকে অবশ্যই শরীয়াহ অনুযায়ী যাকাত গ্রহণের উপযুক্ত হতে হবে এবং এর সপক্ষে যথাযথ প্রমাণাদি পেশ করতে হবে। উপযুক্ততা প্রমাণের পর একজন শিক্ষার্থীর আবাসন, খাবার ও টিউশন ফিসহ যাবতীয় ব্যয়ভার ফাউন্ডেশন বহন করে। এছাড়া বিশেষ কিছু কোর্সের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ‘শিক্ষাভাতা’ ও ‘যাতায়াত ভাতা’ প্রদানেরও সুযোগ রয়েছে। আর্থিক অনটন যেন দ্বীনি জ্ঞান অর্জনের পথে কোনোভাবেই অন্তরায় না হয়, সেটিই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।