লক্ষ্য ও উদ্দেশ্য
মূল লক্ষ্য (Vision)
সমকালীন চিন্তাগত বিভ্রান্তি ও সামাজিক ফিতনাসমূহের মোকাবিলায় চিন্তাশীল, জ্ঞানসমৃদ্ধ ও কার্যকর দাওয়াহকর্মী ও গবেষক তৈরি করা। পাশাপাশি ইসলামের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন প্রশ্ন, আপত্তি ও অভিযোগের গবেষণালব্ধ ও যুক্তিনির্ভর জবাব প্রদান করে বুদ্ধিবৃত্তিক দাওয়াহকে শক্তিশালী করতে কাজ করে যাওয়া।
উদ্দেশ্যসমূহ
- কুরআন-সুন্নাহভিত্তিক বিশুদ্ধ ইসলামী জ্ঞানের আলোকে একটি জ্ঞাননির্ভর, সচেতন ও দায়িত্বশীল মুসলিম সমাজ গড়ে তোলা।
- ইসলামী চিন্তা ও দাওয়াহকে বুদ্ধিবৃত্তিক গবেষণা ও প্রামাণ্য জ্ঞানের মাধ্যমে শক্তিশালী ও প্রভাবশালী করা।
- সমকালীন চিন্তাগত বিভ্রান্তি, ভ্রান্ত মতবাদ ও সামাজিক ফিতনার মোকাবিলায় প্রাজ্ঞ, দক্ষ ও যুগোপযোগী দাওয়াহকর্মী, গবেষক ও নেতৃত্ব তৈরি।
- কুরআন-সুন্নাহভিত্তিক ইসলামী দাওয়াহ কার্যক্রমের পরিকল্পিত প্রচার ও প্রসার।
- গবেষণা, জার্নাল ও প্রকাশনার মাধ্যমে মানসম্মত, নির্ভরযোগ্য ও প্রয়োজনভিত্তিক ইসলামী রিসোর্স প্রস্তুত ও সংরক্ষণ।
- বুদ্ধিবৃত্তিক দাওয়াহ, সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে ইসলামের সঠিক বার্তা সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেয়া।
- ইসলামী জ্ঞানার্জনে আগ্রহী শিক্ষার্থী, আলেম ও সাধারণ মুসলিমদের জন্য একটি সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা-কাঠামো গড়ে তোলা।
- দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত শিক্ষাবিদ, গবেষক ও দাঈদের সমন্বয়ে একটি যোগ্য শিক্ষক-শ্রেণি তৈরি করা।
- আধুনিক প্রযুক্তি ও গবেষণা পদ্ধতির সমন্বয়ে ইসলামী শিক্ষাকে যুগের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করে উপস্থাপন করা।
- মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, সহনশীলতা ও সমঝোতার মানসিকতা গড়ে তোলা।
- দেশ-বিদেশের অনুরূপ দাওয়াহ ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে শিক্ষাগত ও গবেষণাগত সহযোগিতা ও নেটওয়ার্ক তৈরি করা।
- তরুণ সমাজকে দাওয়াহ প্রশিক্ষণের মাধ্যমে নৈতিকতা, দায়িত্ববোধ ও সমাজসচেতনতার আলোকে গড়ে তুলে সমাজে কার্যকর ভূমিকা পালনে সক্ষম করা।
- ইসলামের বিরুদ্ধে উত্থাপিত প্রশ্ন, আপত্তি ও অভিযোগের গবেষণালব্ধ, যুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক জবাব প্রদান।